মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে হোমিও ওষুধ বিক্রি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪
  • ৭৬৪ বার পড়া হয়েছে

রেজিস্ট্রেশন সনদ নবায়ন না করা, মেয়াদোত্তীর্ণ হোমিও ওষুধ বিক্রি ও বিক্রয় মূল্যের বেশি দামে ওষুধ বিক্রির অপরাধে চুয়াডাঙ্গায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও ওষুধ প্রশাসন যৌথ অভিযান চালায় শহরের মোহাম্মদী শপিং কমপ্লেক্সে। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল ও তালহা হোমিও মেডিসিনকে ৩৫ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান সূত্রে চানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের মোহাম্মদি শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স রহমানিয়া হোমিও হল থেকে বিপুল পরিমাণ মোয়াদোর্ত্তীণ ওষুধ জব্দ করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলের রেজিস্ট্রেশন সনদ ২০২২ সালের পর নবায়ন করা হয়নি এবং রোগীদের কাছ থেকে বিক্রয় মূল্যের অধিক দামে ওষুধ বিক্রি করার অভিযোগ প্রমাণিত হয়। এই অভিযোগে মেসার্স রহমানিয়া হোমিও হলের মালিক বজলুর রহমানকে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৩০ ও ৪০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে রহমানিয়া হোমিও হলকে মোয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলার জন্য ৩ দিন সময় দেয়া হয়।

এদিকে একই মার্কেটে তালহা হোমিও মেডিসিনে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। ওই অপরাধে তালহা হোমিও মেডিসিনের মালিক নাজমুল হককে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. হারুন অর রশিদ, চুয়াডাঙ্গা জেলা ওষুধ প্রশাসন কর্মকর্তা শফিউল ইসলাম, সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি টিম।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে হোমিও ওষুধ বিক্রি

আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪