মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

প্রধান উপদেষ্টার দায়িত্বে রইলো ৬ মন্ত্রণালয়-বিভাগ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ফের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস পেয়েছেন ছয়টি মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব।

মঙ্গলবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রধান উপদেষ্টা পেয়েছেন ১. মন্ত্রিপরিষদ বিভাগ; ২. প্রতিরক্ষা মন্ত্রণালয়; ৩. সশস্ত্র বাহিনী বিভাগ; ৪. খাদ্য মন্ত্রণালয়; ৫. জনপ্রশাসন মন্ত্রণালয়; ৬. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

অন্যদিকে উপদেষ্টা সালেহউদ্দিনকে অর্থ মন্ত্রণালয়; বাণিজ্য মন্ত্রণালয়; বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। উপদেষ্টা হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰণালয়; ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব।

এদিকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম  সাখাওয়াত হোসেন পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্ৰণালয়; নৌপরিবহন মন্ত্রণালয়। উপদেষ্টা শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

গত ৮ আগস্ট শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদ। পরে চার নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের সদস্যদের মধ্যে এবার দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। আজ আবার দায়িত্ব নতুন করে বণ্টন করা হলো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

প্রধান উপদেষ্টার দায়িত্বে রইলো ৬ মন্ত্রণালয়-বিভাগ

আপডেট সময় : ০৭:২৬:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪