মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

সেনানিবাসে আশ্রিতদের নাম প্রকাশে সেনাপ্রধানের প্রতি মেজর হাফিজের আহ্বান

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ ও শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে। প্রতিবেশি রাষ্ট্রের মদদে এরা ক্ষমতায় ছিল। দুর্বৃত্ত বলেই তারা সেনানিবাসে আশ্রয় নিয়েছে। সেনানিবাসে আশ্রয় নেয়া সবার নাম প্রকাশ করতে সেনাপ্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাব-এর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে। আর কোনো যড়যন্ত্রকারী যেন মাথাচাড়া দিতে না পারে এজন্য প্রধান উপদেষ্টাকে শক্ত হওয়ার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, সেনানিবাস দুর্বৃত্তদের অভয়ারণ্য হতে পারে না। বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে খুনী সরকারের প্রধানকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতিও আহ্বান জানান বিএনপির এই নেতা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

সেনানিবাসে আশ্রিতদের নাম প্রকাশে সেনাপ্রধানের প্রতি মেজর হাফিজের আহ্বান

আপডেট সময় : ০৩:৪৮:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ আগস্ট ২০২৪