বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ত্রাণসামগ্রীতে পরিপূর্ণ টিএসসি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪
  • ৮২২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি বন্যাকবলিতদের সহায়তায় দেওয়া ত্রাণসামগ্রীতে পূর্ণ হয়ে গেছে। ত্রাণ রাখার জায়গা কম হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ব্যায়ামাগারে ত্রাণ নেয়া হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) রাতে দেখা গেছে, টিএসসি এলাকা ত্রাণসামগ্রীতে পূর্ণ হয়ে গেছে। টিএসসি ক্যাফেটেরিয়ায় বিভিন্ন শুকনো খাবারসহ চাল-ডাল স্তূপ করে রাখা হয়েছে।

পাশের অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষের একপাশে প্রস্তুতকৃত প্যাকেট রাখা হয়েছে। আরেকপাশে চলছে প্যাকেজিং।

একইসাথে টিএসসির অতিথিকক্ষের পাশ থেকে শুরু করে ক্যাফিটেরিয়ার শেষ পর্যন্ত, অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষের বাইরের দেয়ালেও স্তূপ করা হয়েছে প্যাকেট। অডিটোরিয়ামের চারপাশের দেয়ালে ঘিরে প্যাকেট রাখা হয়েছে। খাবারের পাকেট দিয়ে এসব স্থান পূর্ণ হয়েছে। টিএসসির মিলনায়তনের প্রবেশমুখে বোতলজাত পানি রাখা হয়েছে।

রাত পর্যন্ত টিএসসি এলাকায় অন্তত ৫০০ সেচ্ছাসেবী বিরামহীন প্যাকেজিংয়ের কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি পালন করছেন। তৃতীয়দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক ত্রাণদাতার উপস্থিতি দেখা গেছে।

দিনব্যাপী ছাত্র আন্দোলনের বুথে রাজধানীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নগদ অর্থ জমা দিয়েছেন। এছাড়া নগদ ও বিকাশের মাধ্যমে অনলাইনেও টাকা উত্তোলন করা হচ্ছে। শুক্রবার রাত পর্যন্ত অনলাইনে ও অফলাইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বুথে এক কোটি ৭২ লাখ ২৬ হাজার ৩৬৯ টাকা জমা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ত্রাণসামগ্রীতে পরিপূর্ণ টিএসসি

আপডেট সময় : ০৭:১৯:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ২৫ আগস্ট ২০২৪