বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বন্যার্তদের এক কোটি টাকা দেওয়ার ঘোষণা বিসিবির

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি জেলায় আক্রান্ত হয়েছেন লাখো মানুষ। এখনও পানিবন্দি অবস্থায় আছেন তারা। এমন পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের মানুষ ও সংগঠন বন্যার্ত মানুষের জন্য এগিয়ে আসছে।

এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বন্যার্তদের জন্য এগিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

ফারুক আহমেদ বলেন, ‘আপনারা জানেন আমরা সবাই খুবই দুঃখিত আমাদের এত বড় বন্যা এসেছে। এই বন্যাতে ভয়াবহ অবস্থা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারও বন্যার্তদের পাশে দাঁড়াবে। একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সেনাবাহিনীর মাধ্যমে। এরপর একটা ফান্ড আছে প্রধান উপদেষ্টার। ওখানে আমরা একটা নগদ টাকা দেওয়ার চিন্তা ভাবনা করছি। ’

এদিকে বিসিবির পাঠানো ব্যাগে কী কী থাকছে তা জানতে চাইলে ফারুক বলেন, ‘একটা ব্যাগে যা থাকে, শুকনো খাবার থাকে। আপনারা জানেন রান্নার সুযোগ নেই। চিড়া, মুড়ি, গুড়, বিস্কিট, তারপর মোমবাতি, লাইট, স্যালাইন এগুলো দিয়ে করেছে। ’

তবে এখানেই ত্রাণ থামছে না বলেও জানান বিসিবির নব্য এই সভাপতি। তিনি আরও জানান, বন্যার পানি কমে গেলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ব্যবস্থাতেও বিসিবি কাজ করবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

বন্যার্তদের এক কোটি টাকা দেওয়ার ঘোষণা বিসিবির

আপডেট সময় : ০৯:০৬:০৭ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪