বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে ছাত্রদল

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৭৮১ বার পড়া হয়েছে

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী কুমিল্লা, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি ও চট্টগ্রামসহ বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তার পাশাপাশি অংশ নিয়েছেন উদ্ধার কার্যক্রমে।

শুক্রবার (২৩ আগস্ট) সংগঠনের শীর্ষ নেতারাও এতে অংশ নেন। পানিবন্দি মানুষদের উদ্ধার, শুকনো খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ, জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা ও পারিবারিক যোগাযোগ পূনঃস্থাপনে সহায়তাসহ প্রয়োজনীয় সতর্কবার্তা প্রচার করছেন তারা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যাগে ফেনীতে বন্যার্তদের খাবারসহ ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির, সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহহিয়াসহ স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, আমাদের নেতাকর্মীরা নিরলস ভাবে কাজ করছে। এখন পর্যন্ত আমরা ফেনী, কুমিল্লাসহ থেকে বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নারী,শিশু ও বয়স্কদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছি। পুরো এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন, তারপরও আমরা নৌকা ও স্পিডবোট, বেলায় করে ডুবে থাকা এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।

উল্লেখ্য, ছাত্রদলের উদ্যোগে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় উদ্ধার ও ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে ছাত্রদল

আপডেট সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪