বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আজ থেকে ট্রেন চলবে ঢাকা-সিলেট রুটে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৮২৩ বার পড়া হয়েছে

ঢাকা-সিলেট রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে আজ শনিবার (২৪ আগস্ট)। সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে শনিবার প্রথম ট্রেন বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে। বাংলাদেশ রেলওয়ে পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খাঁন শুক্রবার মধ্যরাতে বিষয়টি জানিয়েছেন।

প্রায় দুই দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে এ পথের যাত্রীরা ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

নাহিদ হাসান বলেন, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে আজ শনিবার বেলা ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস প্রথম ছেড়ে যাবে। এছাড়া কালনী এক্সপ্রেস (৭৭৩), উপবন এক্সপ্রেস (৭৩৯/৭৪০) এবং ১০ নম্বর সুরমা মেইল পরিচালনা করা হবে। রাত থেকেই ওই পথের ট্রেনগুলোর টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

এর আগে অতিরিক্ত বৃষ্টিপাত ও খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গত ২১ আগস্ট এ রুটে ট্রেন চালাচল বন্ধ ঘোষণা করা হয়। সিলেট রুটের বাতিল হওয়া ট্রেনগুলো ছিল— ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭/৭১৮), উপবন এক্সপ্রেস (৭৪০/৭৩৯), ঢাকা-সিলেট রুটের কালনী এক্সপ্রেস (৭৭৩) এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটের সুরমা মেইল (৯/১০)।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

আজ থেকে ট্রেন চলবে ঢাকা-সিলেট রুটে

আপডেট সময় : ০২:৪৬:৩৫ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪