বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

২৪ ঘণ্টায় বৃষ্টির শঙ্কা নেই, মুহুরীর পানি কমলো ১৮৩ সে.মি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪
  • ৭৮৫ বার পড়া হয়েছে

দেশের উত্তর, দক্ষিণ-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের শঙ্কা নেই। ফলে বন্যাকবলিত এলাকাগুলোর বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মুহুরী নদীর (বিলোনিয়া-ত্রিপুরা) পানি কমেছে ১৮৩ সেন্টিমিটার। শনিবার সকালে যা বিপৎসীমার ১০১ সেন্টিমিটার নিচে অবস্থান করছিল।

ফেনী নদীতে প্রতি তিন ঘণ্টায় পানি কমছে ১৬ সেন্টিমিটার হারে। গোমতী নদীতে গত ২৪ ঘণ্টায় পানি কমেছে ৫১ সেন্টিমিটার। তবে গোমতীতে এখনো বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে এক নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী ২৪ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতী ও হালদা নদীর পার্শ্ববর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের আভাস নেই। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই ও ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে সিপাহীজালা (ত্রিপুরা) ২১ মিলিমিটার, টেলিমুরা (ত্রিপুরা) ৭ মিলিমিটার ও কুমারঘাটে (ত্রিপুরা) ৫ মিলিমিটার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

২৪ ঘণ্টায় বৃষ্টির শঙ্কা নেই, মুহুরীর পানি কমলো ১৮৩ সে.মি

আপডেট সময় : ০২:২৯:৪৪ অপরাহ্ণ, শনিবার, ২৪ আগস্ট ২০২৪