বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

ঢাকা সফরে আসছেন ইউনূসের বন্ধু সিনেটর ডারবিন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

ঢাকা সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর ডিক ডারবিন। আগামী ২৬ আগস্ট তিন দিনের সফরে ঢাকায় আসবেন তি‌নি।

পররাষ্ট্র মন্ত্রণ‌ালয় সূত্র জানায়, ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের স‌ঙ্গে বৈঠক করবেন ডিক ডারবিন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন এই মার্কিন সিনেটর।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো শীর্ষ পর্যায়ের নেতার ঢাকা সফর। ডিক ডারবিন বিগত ২২ বছর ধরে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বন্ধু তিনি। বিগত শেখ হাসিনার সরকারের সময় ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি।

ড. ইউনূসকে হয়রানি না করার জন্য একাধিকবার শেখ হাসিনার প্রতি আহ্বানও জানিয়েছিলেন ডারবিন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের এই রাজনৈতিক নেতা সফরকালে বিভিন্ন বৈঠকে দুদেশের মধ্যে আগামী দিনের সম্পর্কের বার্তা দেবেন বলে আশা করা যাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

ঢাকা সফরে আসছেন ইউনূসের বন্ধু সিনেটর ডারবিন

আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪