বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৭৮৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় কমতে শুরু করেছে ভারত থেকে আসা পাহাড়ী ঢলের তীব্রতা। সে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে পানি কমতে শুরু করেছে। শুক্রবার সকাল থেকে আখাউড়ার গাজীবাজার, মোগড়া, মনিয়ন্দসহ বিভিন্ন গ্রামের ডুবে থাকা বাড়িগুলো থেকে পানি নামতে শুরু করেছে।

তবে হাওড়া নদীর একটি বাঁধের তিনটি অংশ ভেঙ্গে যাওয়ায় এখনও আখাউড়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকছে।

এখন পর্যন্ত আখাউড়া ও কসবায় ৬০ টির বেশি গ্রাম পানিতে প্লাবিত হয়েছে। পানি বন্দি হয়ে আছে দুই হাজার পরিবার।

এ দিকে আখাউড়া পৌর এলাকার দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সংযোগস্থলের সেতু বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঝুঁকির মধ্য পড়ে। সেতুর এক পাশের দেয়াল ধসে পড়লে আতঙ্ক দেখা দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা এসে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেয়। ফলে আখাউড়া- কসবা সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, গতকাল রাত থেকে এখন পর্যন্ত হাওড়া নদীর পানি নয় সেন্টিমিটারের মত কমেছে। ইতিমধ্যে বিভিন্ন গ্রাম থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। ভারতে বৃষ্টিপাত না হলে ২/৩ দিনের মধ্যে পানি সরে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যার পানি কমতে শুরু করেছে

আপডেট সময় : ০৩:৪০:১৬ অপরাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪