বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

তলিয়ে যেতে পারে কুমিল্লা শহর

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪
  • ৮৪১ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার রাতে গোমতীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে পানি। গোমতী নদীর অপর পাশে অবস্থান কুমিল্লা শহরের। তলিয়ে যাওয়ার আশঙ্কায় নির্ঘুম রাত কাটান কুমিল্লা শহরে মানুষ।

শুক্রবার (২৩ আগস্ট) মাঝরাত পর্যন্ত শহরের সিংহভাগ মানুষ জেগে জেগে শহরের জন্য দোয়া করেছেন।

তাদের আশঙ্কা, গোমতীর বাঁধ ভাঙায় তলিয়ে যেতে পারে গোটা শহর।

রাত আড়াইটার দিকে নগরীর টমছমব্রিজ এলাকার বাসিন্দা মাহবুব কবির গণমাধ্যমকে বলেন, ‘খুব আতঙ্কে আছি। গোমতীর বাঁধ ভেঙে গেলে পানিতে তলিয়ে যাবে শহর। এমনিতেই সামান্য বৃষ্টি হলেই শহরের সড়কগুলো তলিয়ে যায়। যদি গোমতীর বাঁধ ভেঙে যায়, তবে পুরে শহর তলিয়ে যাবে। ’

এ সময় বিভন্ন পয়েন্টে গোমতির বাঁধ ভাঙার খবর পাওয়া যায়।

আহমেদ জামাল নামের কান্দিরপাড় এলাকার এক বাসিন্দা বলেন, ‘ফেসবুকে একটু পর পর দেখছি এখান দিয়ে বাঁধ ভেঙেছে, ওইখান দিয়ে বাঁধ ভেঙেছে। খুব দুশ্চিন্তা হচ্ছে। আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। ’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ‘বেড়িবাঁধের বুড়িচং উপজেলায় একটি স্থানে সমস্যার কথা শুনেছি। তবে সদর উপজেলা এবং শহরের পাশ বাঁধে কোনো সমস্যার কথা সুনির্দিষ্ট করে এখনও শুনিনি। আমরা ভোরে আবার বাঁধ পরিদর্শনে যাব। ’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

তলিয়ে যেতে পারে কুমিল্লা শহর

আপডেট সময় : ০৮:০০:৪৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৩ আগস্ট ২০২৪