বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৮০৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের অনুপ্রবেশের চেষ্টাকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গু*লি*তে অনিম (২০) নামের এক বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন।

মঙ্গলবার  (২১ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর ঈদগাহ ভারত সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত অনিম হরিহরনগর গ্রামের মইর উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন মাদক ও চোরাকারবারি।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশী চোরাকারবারি অনিম ফেন্সিডিল আনার জন্য হরিহনগর ঈদগাহ বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এসময় ভারত সীমান্তে নালুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্যে করে গুলিবর্ষণ করে। ওই গু*লি শরীরে বাম পাজরে লেগে গুরুতর র*ক্তা*ক্ত জ*খম হয়ে বাড়ি ফেরেন অনিম।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য পার্শবর্তী ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে যশোর সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় ইউপি সদস্য আরজাম হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ গুলিবর্ষণ করেছে বলে শুনেছি। এতে অনিম নামের এক চোরাকারবারি গু*লিবি*দ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন আছে। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়েছে।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ বলেন, এই ঘটনার কোনো সত্যতা আমরা পাইনি। সাধারণত এরকম ঘটনা ঘটলে বিএসএফের পক্ষ থেকে আমাদের অবহিত করে। তারা কিছু বলেনি। আমরাও সকালে বিষয়টি শুনে ঘটনাস্থলে বিজিবির সদস্যদের পাঠিয়েছিলাম। কিন্তু স্থানীয়রা নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

আপডেট সময় : ০২:১৮:৩৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪