বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

৪৮-৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে: বন্যা পূর্বাভাস কেন্দ্র

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪
  • ৮১৩ বার পড়া হয়েছে

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কমে আসলে বন্যা পরিস্থিতি প্রথমে অপরিবর্তিত এবং পরবর্তীতে উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর পান্থপথে পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। পূর্বাঞ্চলীয় জেলা হবিগঞ্জ , কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি আরি বলেন, হবিগঞ্জের খোয়াই নদীর পানি বৃদ্ধি ইতিহাসের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এই অঞ্চলের অন্যান্য নদীর পানি বেড়েছে গত সতের বছরের মধ্যে সবচেয়ে বেশি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

৪৮-৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে: বন্যা পূর্বাভাস কেন্দ্র

আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪