বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ছাত্রদের ‘বাপের বেটা হলে সামনে আয়’ বলা সেই আজবাহারকে রাজশাহীতে বদলি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৭৭৬ বার পড়া হয়েছে

সিলেটে বহুল সমালোচিত মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম) কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী  রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।

সদ্য সংঘটিত সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী। সব সংঘর্ষের সময় তিনি তার অধীনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে।

গত ২ আগস্ট (শুক্রবার) সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতাকে তিনি হাতছানি দিয়ে ডেকে বলেছিলেন- ‘বাপের বেটা হলে তোরা সামনে আয়’। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল।

এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ উপ-পুলিশ মহা পরিদর্শককে (ডিআইজি) এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ছাত্রদের ‘বাপের বেটা হলে সামনে আয়’ বলা সেই আজবাহারকে রাজশাহীতে বদলি

আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪