বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

এইচএসসি পরীক্ষা ফেরাতে এবার আন্দোলনের ডাক নটর ডেম শিক্ষার্থীদের

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১২:১৯:২৭ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৮১৪ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের দাবির মুখে অবশিষ্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে দেশের অন্যতম সেরা কলেজ নটর ডেমের শিক্ষার্থীরা আবার এই সিদ্ধান্তের বিপক্ষে। তারা এবার এইচএসসি পরীক্ষা ফেরাতে দিয়েছে আন্দোলনের ডাক।

বুধবার (২১ আগস্ট) কলেজটির সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে সব পক্ষের সঙ্গে আলোচনা না করে একপাক্ষিকভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তা নটর ডেম কলেজের ছাত্রসমাজ প্রত্যাখ্যান করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল মেধার বিজয় সুনিশ্চিত করার জন্য। পরীক্ষা না নিয়ে পরিশ্রমী শিক্ষার্থীদের মেধার যে অবমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অযৌক্তিক।

বিবৃতিতে সমস্যার সমাধানে তিন দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, উদ্ভূত পরিস্থিতি দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি অনুকূলে এনে এইচএসসি-২০২৪ পরীক্ষা আয়োজন করতে হবে; বৈষম্যবিরোধী আন্দোলনে এইচএসসি-২০২৪ ব্যাচের যে সকল বীর শিক্ষার্থী আহত হয়েছেন তাদের তালিকা অতি দ্রুত প্রকাশ করতে হবে এবং তাদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা নিতে হবে। আহত বীর শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে করণীয় নির্ধারণ করতে হবে। তারা যৌক্তিক সময়ের পর পরীক্ষার অংশগ্রহণ করবেন নাকি কর্তৃপক্ষ তাদের অটোপ্রমোশন দেবেন না অন্য কোনো পন্থা অবলম্বন করা হবে এই নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে নিতে হবে। আহত শিক্ষার্থীদের ভবিষ্যতে যেন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কোনো রকম বৈষম্যের শিকার হতে না হয় তা নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এবং তিন দফার সমর্থনে ২০২৪ ব্যাচের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বুধবার দুপুর ২টার দিকে মতিঝিলের নটর ডেম কলেজ গেইটের সামনে এ কর্মসূচি পালন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

এইচএসসি পরীক্ষা ফেরাতে এবার আন্দোলনের ডাক নটর ডেম শিক্ষার্থীদের

আপডেট সময় : ১২:১৯:২৭ অপরাহ্ণ, বুধবার, ২১ আগস্ট ২০২৪