বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

জাহিদ মালেকসহ আরও ১৩ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:২৯:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
  • ৮০৬ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ আরও ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেয়।

জানা গেছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মেয়ে সিন্থিয়া মালেক, ছেলে রাহাত মালেক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও তার স্বামী মনির স্বামী তৌফিক নাওয়াজ ও বড় ভাই ড. জে আর ওয়াদুদ টিপু, ডা. তাইমুর নাওয়াজ, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ও তার স্ত্রী মাহমুদা আলী সিকদার, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহান, বাগেরহাট-১ আসনের সাবেক সাংসদ শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া নির্দেশনায় এসব ব্যক্তির মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় কোনো হিসাব স্থগিত করা হলে হিসাব- সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন- হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি কাগজপত্র চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তি ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩(১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা ও তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করে থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য রহিতকরণের নির্দেশনা দেওয়া হলো।

এর আগে রাজধানীতে থেকে সোমবার সন্ধ্যা ৭টার দিকে দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

জাহিদ মালেকসহ আরও ১৩ জনের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আপডেট সময় : ০৮:২৯:১০ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪