বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪
  • ৭৮৮ বার পড়া হয়েছে

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য আগামী সপ্তাহে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল দেশে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ।

তিনি বলেন, জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল আসার পর সিদ্ধান্ত হবে তারা কিভাবে এবং কি ধরনের তদন্ত সহযোগিতা করতে পারে গণঅভ্যুত্থানে নিহত হওয়ার ঘটনায়।

উপদেষ্টা বলেন, রোহিঙ্গা ইস্যুতে কিভাবে জাতিসংঘ আরও সহযোগিতার হাত নিয়ে বাংলাদেশের পাশে থাকতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে। এত বড় সংখ্যক রোহিঙ্গাদের দীর্ঘদিন লালন পালন করছে বাংলাদেশ, সেটা আসলে অসম্ভব। তাই অর্থনৈতিকভাবে আরও সহায়তা করে কিভাবে বাংলাদেশের পাশে থাকবে তারা তা নিয়ে আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং কৃষি উৎপাদন বাড়ানোই হলো প্রথম অগ্রাধিকার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

গণহত্যার তদন্ত সহযোগিতায় জাতিসংঘ দল আসছে আগামী সপ্তাহে

আপডেট সময় : ০২:৫১:৫০ অপরাহ্ণ, সোমবার, ১৯ আগস্ট ২০২৪