মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

দামুড়হুদায় পাচারকারী সন্দেহে তিন নারী আটক

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
  • ৭৪৩ বার পড়া হয়েছে

নিজিস্ব প্রতিবেদকঃ

দামুড়হুদায় নারী পাচারকারী সন্দেহে তিন নারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা-পুলিশ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাঁটখোলাপাড়ার মতিয়ার রহমানের স্ত্রী শেফালী খাতুন (৫০), শাহাজাহান আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৪৮) ও আইয়ুব ফকিরের স্ত্রী মালেকা খাতুন (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার হাতিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী হাতিভাঙ্গা গ্রামের রিপন আলীর মেয়ে রিয়া খাতুন (১১) ও সুইট আলীর মেয়ে সারিকাকে (১১) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনজন অপরিচিত নারী নিয়ে যেতে চাইলে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে তিন নারীকে অপহরণকারী সন্দেহে তারা আটক করে রাখে।

পরে পুলিশকে খবর দেওয়া হয়। পরবর্তীতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোকসানা মিতার উপস্থিতিতে ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলীর সহযোগিতায় তাদের থানা হেফাজতে নেন। এ ঘটনায় অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষক ফারুকের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা প্রক্রিয়াধীন। আসামিদের আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

দামুড়হুদায় পাচারকারী সন্দেহে তিন নারী আটক

আপডেট সময় : ০৩:৩১:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪