মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪
  • ৮৩৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সোসাইটি অব নিউরো সার্জনসের (বিএসএনএস) ১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের লেকচারার হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সারা দেশের ২২৮ নিউরোসার্জন এই নির্বাচনে সরাসরি ভোট দেন।

নির্বাচনের ফলাফলে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক এবং সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

তিনি ১২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পেয়েছেন ৯৯ ভোট।

কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. আতিকুর রহমান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করবো।  এ ছাড়া ব্রেইন, মেরুদণ্ডে আঘাত ও স্ট্রোকে আক্রান্ত রোগীদের জরুরি অস্ত্রোপচারের জন্য বিভিন্ন পদ সৃষ্টিতে কাজ করবো। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে নিউরো সার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরোসার্জন তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

আপডেট সময় : ০২:৪৩:১৬ অপরাহ্ণ, সোমবার, ১৫ জুলাই ২০২৪