বৃহস্পতিবার | ১৯ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

চুয়াডাঙ্গায় রাসেল ভাইপার উদ্ধার

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৩:৩২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ৭৮০ বার পড়া হয়েছে

নীলকন্ঠ প্রতিবেদকঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় একটি রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ উদ্ধার হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর গ্রামের একটি মাঠে সাপটির দেখা মেলে।

স্থানীয় এক কৃষক বলেন, সকালে মাঠে ঘাষ কাটছিলাম। এসময় একটি খেজুর গাছের গোড়ায় সাপটি পেঁচিয়ে থাকতে দেখি। এসময় আরও কয়েকজনকে ডেকে সাপটি মেরে গ্রামের দিকে নিয়ে আসি।

স্থানীয় যুবক প্লাবন বলেন, ফেসবুকে রাসেলস ভাইপার সাপ দেখেছি, এখন বাস্তবে দেখলাম। এত বড় সাপ আমাদের এলাকা থেকে উদ্ধার হওয়ায় গোটা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রান্তীক কৃষক আতিয়ার রহমান বলেন, যে মাঠ থেকে এই সাপটি উদ্ধার হয়েছে, সেই মাঠে ধান, পাটসহ বিভিন্ন ফসলের চাষ হচ্ছে। এখন সাপের আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ মাঠে যেতে চাচ্ছে না। এবার চাষ নিয়ে মহাবিপাকে পড়তে হবে আমাদের।

সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মেদিনীপুর গ্রামের মাঠ থেকে বুধবার সকালে কৃষকরা একটি সাপ মেরেছে এটা শুনেছি। তবে সাপটি রাসেলস ভাইপার কি না, সঠিক জানি না। তবে সাপটা অনেক বড় এবং মোটাসোটা। এ নিয়ে এলাকায় সাপের আতঙ্ক বিরাজ করছে।’

জীবননগর উপজেলা বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ কাজল হোসেন বলেন, ‘মেদিনীপুর গ্রামের মাঠ থেকে যে সাপটি উদ্ধার হয়েছে, এটি আসলে রাসেলস ভাইপার সাপ কি না তা নিশ্চিত করে জানা যায়নি। বন বিভাগের লোকজন সেখানে পৌঁছানোর পূর্বেই গ্রামবাসী সাপটি পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

চুয়াডাঙ্গায় রাসেল ভাইপার উদ্ধার

আপডেট সময় : ০৩:৩২:৫৫ অপরাহ্ণ, বুধবার, ২৬ জুন ২০২৪