মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

সিলেট বিভাগের বন্যার্তদের জন্য ২৬ হাজার খাবার প্যাকেট বরাদ্দ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

  • amzad khan
  • আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ৯২১ বার পড়া হয়েছে

সিলেট বিভাগের বন্যার্তদের জন্য মানবিক সহায়তা হিসেবে ২৬ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, লবণ, চিনিসহ যে খাদ্যসামগ্রী রয়েছে, তা পাঁচ সদস্যের একটি পরিবারের এক সপ্তাহ চলবে বলে আশা করা হচ্ছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এই সহায়তার পাশাপাশি টাকা ও চালও বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের অনুকূলে ২০০ মেট্রিক টন চাল, ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। সুনামগঞ্জের জন্য ৩০ লাখ টাকা এবং ৮ হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট, নেত্রকোনার জন্য ১০০ মেট্রিক টন চাল, ১০ লাখ টাকা এবং ৩ হাজার শুকনা ও অন্যান্য খাবার প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

অন্যদিকে দেশের উত্তরাঞ্চলের বন্যায় আক্রান্ত এলাকার জন্যও খাদ্যসহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের জন্য ১০ লাখ টাকা এবং এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট, রংপুর ও নীলফামারীর জন্য ৩ হাজার করে শুকনা এবং অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দকৃত অর্থ শুধু আপৎকালে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা হিসেবে বিতরণ করতে হবে।

@Amzad KhaN

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

সিলেট বিভাগের বন্যার্তদের জন্য ২৬ হাজার খাবার প্যাকেট বরাদ্দ : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

আপডেট সময় : ১০:১৫:৩৭ অপরাহ্ণ, শুক্রবার, ১৭ জুন ২০২২