সোমবার | ২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী Logo খুবির ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে হামলার দাবি আইআরজিসি’র Logo সাদুল্লাপুরের ছাত্রলীগ নেতা বানিয়ে গ্রেফতার : দুই মাস কারাবন্দি, নবজাতকসহ তিন সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

বিশ্বনাথে এবার গ্রামের রাস্তায় মিলল ভারতীয় চো রা ই চিনি

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
  • ৮৬০ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের বাওয়ানপুর গ্রামের রাস্তায় এবার পরিত্যক্ত অবস্থায় মিলল ৯ বস্তা ভারতীয় চোরাই চিনি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই ৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করে থানা পুলিশ। ৫০ কেজি ওজনের ওই ৯ বস্তা চিনির বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। তবে, এ ঘটনায় জড়িত কাউকেই থানা পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চোরাকারবারিদের চিনি বোঝাই একটি পিকআপ আটকে কয়েকজন যুবক কয়েক বস্তা চিনি ছিনিয়ে নেয়। খবর পেয়ে সাথে সাথে টহল পুলিশের একটি টিম সেখানে গিয়ে রাস্তায় পড়ে থাকা ৯ বস্তা চিনি জব্দ করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই চোরাই চিনি পরিবহনকারী পিকআপ ও চোরাকারবারিরা পালিয়ে যায়।

এদিকে জনশ্রুতি রয়েছে দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে আসা চোরাই পণ্যের একটি নিরাপদ রুট হিসেবে ‘লামাকাজী-রামপাশা-বিশ্বনাথ-রশিদপুর সড়ক’ ব্যবহার করে আসছে চোরাকারবারিরা। এঘটনার পূর্বেও বেশ কয়েকবার অবৈধ পথে আসা ‘চিনি, নাসির বিড়ি ও অন্যান্য পণ্য জব্দ’ হলেও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, ৯ বস্তা চিনি জব্দ করা হয়েছে। অবৈধ চিনি চোরাচালানের সাথে জড়িতদের খুঁজে বের করতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী

বিশ্বনাথে এবার গ্রামের রাস্তায় মিলল ভারতীয় চো রা ই চিনি

আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ণ, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫