বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফ`র গু‌লি‌তে বাংলাদেশি যুবক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • ৭৯৪ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহতের নাম অহিদুল হক (২০)।

রবিবার (১৮ অক্টোবর) ভোর ৪টার দিকে ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ভারতীয় সীমানার মধ্যে পড়ে আছে বলে জানা গেছে।

নিহত অহিদুল হক একই এলাকার বাসিন্দা।

জানা যায়, রবিবার ভোরে একদল গরু চোরাকারবারি দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৮-৮৯ মেইন পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে।

এ সময় ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার লিঙ্গের পোতা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন। এর পর তার সঙ্গীরা পালিয়ে বাংলাদেশে চলে আসেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিকুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অহিদুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন। তিনি ভারতে গরু আনতে গিয়েছিলেন। রবিবার সকালে তার পরিবারের লোক অভিযোগ করলে আমরা বিএসএফের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাই। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিহতের মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হবেও জানান কর্নেল খালিকুজ্জামান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে বিএসএফ`র গু‌লি‌তে বাংলাদেশি যুবক নিহত

আপডেট সময় : ০১:৪৬:১৯ অপরাহ্ণ, রবিবার, ১৮ অক্টোবর ২০২০