বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ২ শ্রমিক নিহত

  • rahul raj
  • আপডেট সময় : ০৯:০১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:মেহেরপুরের আমঝুপি মাঠের মধ্যে দুরপাল্লার যাত্রীবাহী বাস ও ইট ভাঙ্গা যান দুর্ঘটনায় ওয়াসিম মিয়া (৩৩) এবং জাফর আলী (৩৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়ি আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়া। তারা দুলাভাই-শ্যালক সম্পর্কের। একই পরিবারের দু’জনের মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে। তবে বাস চালকসহ শ্রমিক ও কত জন যাত্রী ছিলেন সে তথ্য এখনও নিশ্চিত নয় পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ইট ভাঙ্গা শ্রমিক হিসেবে আমঝুপি গ্রামের আব্দুল জব্বারের ইট ভাঙ্গা যান (খোয়াভাঙ্গা মেশিন) নিয়ে বিভিন্ন স্থানে কাজ করে ওয়াসিম ও জাফর। ওই যান মেরামতের জন্য আজ ভোরে তারা দু’জন বাড়ি থেকে যশোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌঁছুলে ঢাকা থেকে মেহেরপুর-গামী রয়েল পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। অপরদিকে ঘটনাস্থলেই খোয়া ভাঙ্গা যানের ওয়াসিম ও জাফরের মৃত্যু হয়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বলেন, নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। অপরদিকে ক্ষতিগ্রস্থ যান দু’টি উদ্ধারের কাজ চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় ২ শ্রমিক নিহত

আপডেট সময় : ০৯:০১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০