বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

অবশেষে কালীগঞ্জের সেই ১৯ কোটি টাকার সড়ক তদন্ত করলেন কর্মকর্তারা

  • rahul raj
  • আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • ৭৯০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে ১৯ কোটি টাকার নির্মানাধীন ত্রুটিপুর্ন সড়কের কাজের তদন্ত করলেন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলার ইউএনও সহ স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে কালীগঞ্জ গান্না সড়কটি পরিদর্শন করা হয়। নির্মাণের ৭ দিনের মাথায় ১৯ কোটি টাকার নতুন রাস্তাটির কার্পেটিং উঠে যাচ্ছে মর্মে বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়। এরই প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগের ঢাকাস্থ হেড অফিস থেকে ৩ সদস্যের একটি তদন্ত টিম ঘটঁনাস্থলে আসেন।

ঢাকা থেকে আসা তদন্ত টিমের সাথে উপস্থিত কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা জানান, তদন্ত টিমের কর্মকর্তারা কালীগঞ্জ থেকে গান্না হয়ে ঝিনাইদহের ডাকবাংলা পর্যন্ত ২২ কিলোমিটার নির্মানাধীন ত্রুটিপুর্ণ সড়কটি সরেজমিনে দেখতে আসেন। পথিমধ্যে তিনিও ওই টিমের সাথে যোগ দেন। তারা ওই সড়কের কাদিরকোল নামকস্থানে নেমে সড়কের কিছু নমুনা সংগ্রহ করেন।

শুক্রবার রাতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব (বাজেট শাখা) মোঃ আবদুল মোক্তাদের মুঠো ফোনে বলেন, আমরা সড়কটির বিভিন্ন স্থান ঘুরে দেখেছি। বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করেছি। এই ঠিকাদার যে সকল সড়ক নির্মাণ করেছে সে গুলোর কাগজপত্র সংগ্রহ করেছি। এই সড়ক নির্মাণের কাজে দুর্নীতি হয়েছে কিনা সেটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা আগামী ৩ দিনের মধ্যে সচিব মহোদয়ের নিকট আমাদের প্রতিবেদন দাখিল করবো। কালীগঞ্জ থেকে গান্না হয়ে ঝিনাইদহের ডাকবাংলা পর্যন্ত ২২ কিলোমিটার এ রাস্তার মজবুতিসহ ওয়ারিং এর কাজ চলছে ৩ বছর ধরে। এরমধ্যে ৩ কিলোমিটার পিচ কার্পেটিং কাজ সম্পন্ন করেছিল।

কিন্তু ৭ দিনের মধ্যে ওই সড়কের শ্রীরামপুর এলাকার প্রায় এক কিলোমিটার অংশে রাস্তার পিচ ঢালাই উঠে যায়। এ ছাড়া কোথাও বড় বড় ফাটলের সৃষ্টি হয়। এ নিয়ে সে সময়ে বিভিন্ন পত্রিকাতে অনিয়মের খবর প্রকাশ হয়। এর দুইদিন পর কতৃপক্ষের নির্দ্দেশে রাস্তার কিছু অংশ ভেকু গাড়ী দিয়ে তুলে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, টেন্ডারে ওই রাস্তার কাজটি পান খুলনার মুজাহার এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার নির্মান ব্যয় ধরা হয় ১৯ কোটি টাকা। কিন্তু হাত বদল হয়ে রাস্তার কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার মিজানুর রহমান মাসুম মিয়া।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

অবশেষে কালীগঞ্জের সেই ১৯ কোটি টাকার সড়ক তদন্ত করলেন কর্মকর্তারা

আপডেট সময় : ০২:৩৯:৩৯ অপরাহ্ণ, রবিবার, ১১ অক্টোবর ২০২০