বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গায় দম্পতি হত্যা : নিহতের দ্বিতীয় স্ত্রীসহ আটক ৫

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১৯:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • ৭৮৭ বার পড়া হয়েছে

শামসু‌জ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতি‌নি‌ধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় দম্পতি হত্যার ঘটনায় নিহত স্বামী ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রীসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ঘটনার উদ্ধার হওয়া আলামত নিয়ে কাজ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই।

নিহত স্বামী ইয়ার আলী ও স্ত্রী রোজিনা খাতুনের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল জানান, ঘটনার রহস্যজট উদঘাটনে পিবিআইসহ জেলা পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সন্দেহভাজন হিসেবে নিহত ইয়ার আলীর দ্বিতীয় স্ত্রী ফেরদৌসিসহ পাঁচজনকে পুলিশি হেফজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এছাড়া দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গত রোববার রাতে দামুড়হুদা উপজেলার গোবিন্দপুর গ্রামের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান, গত শনিবার রাতে দুর্বৃত্তরা ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে ঘরে আবদ্ধ করে রেখে গেছে।   # #

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গায় দম্পতি হত্যা : নিহতের দ্বিতীয় স্ত্রীসহ আটক ৫

আপডেট সময় : ০৮:১৯:৫৯ অপরাহ্ণ, বুধবার, ৭ অক্টোবর ২০২০