বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনা চার জন গ্রেফতার বিচারের দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন

  • rahul raj
  • আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২০
  • ৭৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী উলফাত আরা তিন্নি হত্যার ঘটনায় শৈলকুপা পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন ঝিনাইদহের শেখপাড়া এলাকার বসন্তপুর গ্রামের মো. আমিরুল ইসলাম, মো নজরুল, মো লাবিব ও মো তন্ময়। বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মহসিন হোসেন। তিনি জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিন্নির মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তার মা হালিমা বেগম।

পরে পুলিশ অভিযান চালিয়ে চার জনকে আটক করে। তবে মূল অভিযুক্ত তিন্নির সাবেদ দুলাভাই জামিরুল ইসলাম এখনও পলাতক। নির্যাতন করা হলে বৃহস্পতিবার নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী উলফাত আরা তিন্নির। নিহত তিন্নি বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শৈলকুপা থানাধীন যোগীপাড়া গ্রামের মৃত মুক্তিযোদ্ধা ইউসুফের মেয়ে। সেখানে স্থায়ী নিবাস হলেও বোন ও মাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের পাশে শেখপাড়া বাজার এলাকায় একটি বাসায় থাকতেন তারা।

এদিকে তিন্নির মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইবি ক্যাম্পাস। শনিবার আসামীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনা চার জন গ্রেফতার বিচারের দাবীতে ক্যাম্পাসে মানববন্ধন

আপডেট সময় : ০৫:২৯:৫৮ অপরাহ্ণ, রবিবার, ৪ অক্টোবর ২০২০