বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

চুয়াডাঙ্গার নারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • rahul raj
  • আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
  • ৮০৮ বার পড়া হয়েছে

১০টি চোরাই পাখিভ্যানসহ চুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ অভিযান চালিয়ে এক নারীসহ আন্তঃজেলা পাখিভ্যান চোর চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি চোরাই পাখিভ্যানসহ চুরি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গাসহ পার্শ্ববর্তী ঝিনাইদহ, যশোর, কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বহালগাছির আব্দুর রহিমের মেয়ে লিপি খাতুন (৪০), ভান্ডারদোহা গ্রামের মৃত খেজের আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫), জীবননগর উপজেলার ইসলামপুর গ্রামের মসলেম আলীর ছেলে ডাবলু (২৯), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ডালভাঙ্গা গ্রামের বাহার উদ্দীনের ছেলে আলী হোসেন (২২), একই এলাকার আব্দুল আলীর ছেলে সোহাগ (২০) ও একই উপজেলার লাটিমা গ্রামের শামসুল হকের ছেলে শফিকুল (২৫)।
আন্তঃজেলা পাখিভ্যান চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তারসহ তাঁদের কাছ থেকে ১০টি চোরাই পাখিভ্যানসহ চুরি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধারের বিষয়ে গতকাল সোমবার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ‘পাখিভ্যান খোয়ানো চুয়াডাঙ্গা সদর উপজেলার বাশার নামের এক ব্যক্তির পরিবারের মেধাবী শিশু সন্তান তুষার (১৩)-এর দেওয়া একটি তথ্যের ভিত্তিতে সদর থানার ওসি আবু জিহাদ খানের নের্তৃত্বে, পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাসানুজ্জামানসহ থানা-পুলিশের একটি টিমকে এই চোর চক্রটিকে ধরতে মাঠে নামায়। এরপর পুলিশের চৌকস এই দলটি গত রোববার দিবাগত রাতে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলায় অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করেন এবং ১০টি চোরাই পাখিভ্যানসহ চুরি কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, ‘এসপি জাহিদুল ইসলাম স্যারের নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় আমরা চোর চক্রের ৬ জনকে গ্রেপ্তারসহ ১০টি চোরাই পাখিভ্যান উদ্ধারে সক্ষম হয়েছি। পাখিভ্যানগুলোর প্রকৃত মালিকেরা ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। আমরা আদালতের মাধ্যমে পাখিভ্যানগুলো তাঁদের কাছে হস্তান্তর করব।’
উল্লেখ্য, ১০টি চোরাই পাখিভ্যান উদ্ধারের পর চুয়াডাঙ্গা সদর থানার সহায়-সম্বলহীন ওইসব ভ্যানচালকেরা উপস্থিত হয়ে আবেগাপ্লুত হয়ে পুলিশের প্রশংসা ভূয়সী করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

চুয়াডাঙ্গার নারীসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫২:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০