বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

আগের নির্ধারিত ফি অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না

  • আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০
  • ৮৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

করোনা প্রাদুর্ভাবের আগের নির্ধারিত ফি অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

শিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর, প্রাথমিক শিক্ষা অধিদফতর কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক, আসিফ বিন আনওয়ার ও তানভির কাদের। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেসমিন সুলতানা শামসাদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল সামীউল আলম সরকার।

পরে ব্যারিস্টার অনীক আর হক জানান, আদালত স্কুলগুলোকে কোভিড-১৯ চলাকালে অনলাইন ক্লাসের জন্য আদায়যোগ্য ফি বিষয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনাসূচি প্রস্তুত করে তা সরকারের কাছে দেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে কোভিড-১৯ পূর্ববর্তী নির্ধারিত ফি কোভিড-১৯ চলাকালে আদায় করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ব্যারিস্টার তানভীর কাদেরসহ দুজন। সেই রিটের প্রাথমিক শুনানি করে রুল জারি করলেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

আগের নির্ধারিত ফি অনলাইন ক্লাসের জন্য আদায় করা কেন অবৈধ ঘোষণা করা হবে না

আপডেট সময় : ০২:৩১:২৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০