বুধবার | ১১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

ঝিনাইদহে “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), মালামাল উদ্ধার

  • আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২০
  • ৮৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

ঝিনাইদহে নিষিদ্ধ জঙ্গি সংগঠন “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টিটেররিজম ইউনিট (এটিইউ)। রোববার রাতে সদর উপজেলার সাগান্না গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সাগান্না মঙ্গলপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ইনামুল হক (২৪) ও মসজিদ পাড়া এলাকার মৃত আহম্মেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (২৩)। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাগান্না গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুটি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড, ৫টি মেমোরি কার্ড, জিহাদি বই এবং বিপুল পরিমান বৈদ্যুতিক তারসহ বোমা তৈরীর বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।

গ্রেফতার করা হয় ইনামুল হক ও সিরাজুল ইসলাম নামের ২ জনকে গ্রেফতারকৃতরা পুরাতন মোবাইল ফোনের ব্যাটারী বৈদ্যুতিক তার ও বোমা তৈরীর অন্য উপাদান দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরীর বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছিল বলে জানিয়েছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা একে অন্যের সাথে যোগাযোগ করে আসছে। গ্রেফতারকৃতরা ইসলামী খিলাফাহ প্রতিষ্ঠার লক্ষ্যে জিহাদী কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

ঝিনাইদহে “আনসার আল ইসলাম’র দুই সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), মালামাল উদ্ধার

আপডেট সময় : ০৯:০৮:৩২ অপরাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২০