বৃহস্পতিবার | ১২ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন Logo চাঁদপুরে বিডি কারেন্ট নিউজ ২৪-এর ইফতার মাহফিল Logo পলাশবাড়ীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার Logo পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন Logo সামাজিক সংগঠন চাঁদমুখের উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ Logo নারী নেতৃত্বের শক্তি, মানবিকতার প্রতীক বিজয়ীর ফাউন্ডার দক্ষ নারী সংগঠক তানিয়া ইশতিয়াক খান Logo তরপুরচন্ডী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এডভোকেট মোঃ আলম খান (মঞ্জু) Logo পলাশবাড়ীতে বখাটেদের উৎপাত বেড়েছে, নিরাপত্তাহীনতায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা Logo জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চাঁদপুরে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া Logo পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন দাবি করে কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

  • আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০
  • ৮০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ

যেকোন ধরণের অপরাধ নির্মূল, সামাজিক বিরোধ নিয়ন্ত্রন, মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও পুলিশিসেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। এসব কার্যক্রম পরিচালনার লক্ষে উপজেলার ৮ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১০ স্থানে করা হয়েছে বিট পুলিশিং কার্যালয়।

রোববার সকালে হরিণাকু-ু থানার পরিদর্শক (ওসি) মো আবদুর রহিম মোল্লা এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেণ। এ সময় প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, উপপরিদর্শক জগদীশ চন্দ্র বসু, ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। এ বিষয়ে ওসি আবদুর রহিম মোল্লা বলেন, পুলিশের কার্যক্রম আরও জনমুখী ও জনবান্ধব করাই এই কার্যক্রমের লক্ষ।

এছাড়াও এ কার্যক্রমের ফলে দ্রুত পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। প্রতিটি বিট পুলিশিং কার্যালয়ে একজন উপ-পরিদর্শক, একজন সহকারি উপপরিদর্শক ও তিনজন সদস্যের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভাসহ উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে এই কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, এতে স্থানীয় ছোটখাটো সমস্যা, সামাজিক বিবাদ নিয়ন্ত্রনসহ বিভিন্ন বিষয় দ্রুত বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। এ ছাড়া তারা মানুষের কাছ থেকে অভিযোগ গ্রহণ করবেন। তারপর সে অনুযায়ী দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে। ফলে মানুষ দ্রুত পুলিশি সেবা পাবে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন

পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হরিণাকুন্ডুতে বিট পুলিশিং কার্যক্রম শুরু

আপডেট সময় : ০৮:৪০:২৪ অপরাহ্ণ, রবিবার, ২৩ আগস্ট ২০২০