বৃহস্পতিবার | ৫ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ Logo যমুনা রোড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল Logo দৈনিক চাঁদপুর খবর পরিবারের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান Logo পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজে অতিরিক্ত  ফি আদায়ের অভিযোগ Logo খুবির সিরাজগঞ্জ এসোসিয়েশনের নতুন নেতৃত্বে মমিন ও সিয়াম। Logo ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’র নেতৃত্বে রাতুল-তৌকির Logo চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাবের রামাদান খাদ্য সামগ্রী বিতরণ Logo সুন্দরবন-এ বিশেষ অভিযানে জাহাঙ্গীর বাহিনীর ১ সদস্য আটক, অস্ত্র-গুলিসহ উদ্ধার Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক অপু চৌধুরীর কৃতজ্ঞতা Logo সুন্দরবন-এ শুরু হলো গোলপাতা আহরণ মৌসুম

পরমাণু বোমা তৈরিতে ইরানকে বিরত রাখব !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:১৮:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু বোমার তৈরির চেষ্টা করছে বলে আবারও মন্তব্য করেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তেহরানকে পরমাণু বোমা বর্জন থেকে বিরত রাখবেন বলে তিনি অঙ্গীকার করেছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউজে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এই কথা বলেছেন। তিনি বলেন, “পরমাণু বোমা তৈরি থেকে ইরানকে বিরত রাখতে আমি আরও কিছু করব। তার মানে, আমি বলতে চাইছি- ইরান কখনো পরমাণু বোমা বানাতে পারবে না। ” ট্রাম্প আরও বলেছেন, “ইরানের পরমাণু কর্মসূচি ইসরাইলের জন্য হুমকি। ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাসহ ইসরাইল নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে যেগুলো নিয়ে আমি বহুবার কথা বলেছি। ”

ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরাইলের জন্য ট্রাম্প হুমকি হিসেবে তুলে ধরছেন অথচ ইসরাইলই হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র শক্তি যার কাছে কয়েকশ’ পরমাণু অস্ত্র রয়েছে। আমেরিকা ও ইসরাইলের শক্তিশালী বন্ধনের কথা উল্লেখ করে ট্রাম্প নেতা নিয়াহুকে প্রতিশ্রুতি দেন, তার দেশ ইসরাইলের নিরাপত্তার জন্য অঙ্গীকারাবদ্ধ।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য নেতা নিয়াহু বুধবার ওয়াশিংটনে পৌঁছান। তার এই সফর আমেরিকার সঙ্গে ইসরাইলের সম্পর্ক উন্নয়নের সুযোগ হিসেবে তিনি কাজে লাগাতে চান। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইসরাইলের সঙ্গে আমেরিকার সম্পর্ক অনেকটাই সংঘাতপূর্ণ ছিল। সংবাদ সম্মেলনে ট্রাম্প সুস্পষ্ট করে বলেছেন, “নেতা নিয়াহুর এ সফরের সময় আমেরিকা আবারো নিশ্চিত করছে যে, আমাদের হৃদয়ের বন্ধু ইসরাইলের সঙ্গে আমেরিকার বন্ধন অটুট থাকবে। ”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নোবিপ্রবিতে ছাত্রী হলের নামাজ ঘরকে গণরুমে রূপান্তরের অভিযোগ

পরমাণু বোমা তৈরিতে ইরানকে বিরত রাখব !

আপডেট সময় : ১১:১৮:৩৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭