মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

মেক্সিকোজুড়ে ট্রাম্পবিরোধী মিছিল-বিক্ষোভ !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

অভিবাসন নীতি এবং মেক্সিকো সীমান্তে দেয়াল তুলে দিয়ে দেশটিকে এর মূল্য দিতে বাধ্য করবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অঙ্গীকার করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে মেক্সিকোর হাজার হাজার মানুষ। মেক্সিকোর এক ডজনেরও বেশি শহরে ইংরেজি ও স্প্যানিশ ভাষায় লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছে বিক্ষোভকারীরা। খবর বিবিসির।

প্রতিবাদকারীদের মধ্যে অনেকেই সাদা পোশাক পড়ে, মেক্সিকোর পতাকা নিয়ে এবং ট্রাম্প বিরোধী প্ল্যাকার্ড লিখে বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেকে মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধেও তীব্র সমালোচনা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মেক্সিকোর জনতা সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর কথা ট্রাম্পকে জানাতে এবং যে সব মেক্সিকান নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করতে হুমকি দেয়া হয়েছে তাদেরকে একধরণের সমর্থন যোগানোর উদ্দেশ্যেই এই প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

এদিকে, মুসলিম সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে ট্রাম্পের জারী করা নির্বাহী আদেশকে আদালত স্থগিত করে দেওয়ার রায়কে বহাল রাখায় যুক্তরাষ্ট্রের ফেডারেল আপীল কোর্টকে মৌখিকভাবে আক্রমণ করেছেন হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে তিনি বলেছেন, কোর্টের সেই রায়টি ছিল ‘বিচারিক ক্ষমতার অপব্যবহার’।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

মেক্সিকোজুড়ে ট্রাম্পবিরোধী মিছিল-বিক্ষোভ !

আপডেট সময় : ১২:১৭:১৫ অপরাহ্ণ, সোমবার, ১৩ ফেব্রুয়ারি ২০১৭