রবিবার | ১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক Logo ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত Logo হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস Logo জলবায়ু সহনশীল গ্রাম গঠনে উদ্যোগ, শ্যামনগরে সক্রিয় ব্রেকিং দ্য সাইলেন্স Logo ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল Logo খুবির ‘পাবনা খুবিয়ান সোসাইটির’ নতুন কমিটি গঠন ও ইফতার মাহফিল Logo চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল Logo সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের মানববন্ধন Logo নারী উন্নয়ন সংস্থা বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের কৃতজ্ঞতা প্রকাশ Logo অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা’র আত্মহত্যা

দেশের নদীগুলো সচল হলে, তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৩:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯
  • ৭৪২ বার পড়া হয়েছে

জীবননগরে চিত্রা নদী খননকাজের উদ্বোধনকালে এমপি হাজি আলী আজগর টগর
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীসহ জেলার পাঁচটি নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ৬৪টি জেলার অভ্যন্তরীনস্থ নদী খনন প্রকল্পের আওতায় এ নদী খনন করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে জীবননগরে চিত্রা নদী খননকাজের উদ্বোধন করা হয়। জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের শাখারিয়া পিচ মোড় গ্রামের নদীর মাটি কেটে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই সারা দেশে নদীগুলোকে বাঁচানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। কারণ, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। দেশের নদীগুলো সচল হলে, দেশের তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ৬৪টি জেলার অভ্যন্তরীনস্থ নদী খনন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গার পাঁচটি নদী খনন করা হবে। চিত্রা নদী খনন সে উন্নয়নের ধারাবাহিকতার অংশ।
বিশেষ অতিথির বক্তব্যে জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নদী খনন প্রকল্পটি যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ, নদীগুলো বাঁচলে, বাঁচবে পরিবেশ, রক্ষা হবে জীব বৈচিত্র্য। তৃণমূলের কৃষি নতুন উচ্চতায় উন্নীত হবে। আর এ কারণে নদী বাঁচাতে সরকারের এ পরিকল্পনা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান।
এ প্রসঙ্গে চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, প্রকল্পের ১ম পর্যায়ে চুয়াডাঙ্গার মধ্য নদী বয়ে যাওয়া চিত্রা নদী খনন করা হবে। এর মধ্যে জীবননগর উপজেলাতে ৬ কিলোমিটার নদী খনন করা হবে। ২০২০ সালের ২০ জুনের মধ্যে খননের কাজ শেষ করা হবে।

ট্যাগস :

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাল ‘বিজয়ী: চাঁদপুরে ১৫০ শিক্ষার্থী পেল নতুন পোশাক

দেশের নদীগুলো সচল হলে, তৃণমূলের কৃষি ঘুরে দাঁড়াবে

আপডেট সময় : ১১:০৩:০০ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০১৯