বুধবার | ১৮ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের ভূমিকাই মুখ্য : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ০১:১৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯
  • ৮৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

মানসম্মত শিক্ষার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশের প্রায় সব সেক্টরে ব্যাপক উন্নয়ন চলছে।
তিনি বলেন, ‘সব উন্নয়নই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সন্তানদের মানসম্মত শিক্ষা দিতে না পারি। কারণ শিক্ষাই হল সব কিছুর মূল। মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের ভূমিকাই মুখ্য।’
আজ সকালে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে রংপুরের কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি চৌধুরী খালেকুজ্জামানের সভাপতিত্বে এই সভায় বিশেষ অতিথি ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ আনোয়ার হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কারমাইকেল কলেজের প্রাক্তন ছাত্র মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
শিক্ষামন্ত্রী বলেন, অনেক সময় লক্ষ্য করা যায়, শিক্ষকরা তাদের কাছে শিক্ষার্থীরা প্রাইভেট না পড়লে অথবা কোচিং না করলে ফেল করিয়ে দেন, যা খুবই অনৈতিক। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।
দীপু মনি আরও বলেন, ‘সর্বোচ্চ মূল্য, রক্ত দিয়ে আমাদের দেশের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ত্রিশ লাখ মানুষ জীবন দিয়েছেন আমাদের এই মহান স্বাধীনতার জন্য। একটি উন্নত ও সমৃদ্ধ জাতির জন্য শহীদেরা স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।’
তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল

মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষকদের ভূমিকাই মুখ্য : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০১:১৫:৫১ অপরাহ্ণ, শনিবার, ২৩ মার্চ ২০১৯