শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

শুটারগান-গুলি ও ধারালো অস্ত্রসহ ডাকাত আটক

  • rahul raj
  • আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৮১ বার পড়া হয়েছে

মেহেরপুর পিরোজপুরে গভীর রাতে ইটভাটায় ডাকাতির প্রস্তুতি

নিউজ ডেস্ক:মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে সেলিম হোসেন (৩০) নামের এক ডাকাত সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃত সেলিম হোসেন সদর উপজেলার পিরোজপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। গতকাল শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদ আসে সদর উপজেলার পিরোজপুর ইটভাটায় এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) মীর মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স পিরোজপুর ইটভাটায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পরে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ও সহযোগীতায় সেলিম নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন বাদি হয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেজবাহুর দারাইন জানান, শনিবার দিনগত রাতে গোপন সংবাদে আসে সদর উপজেলা পিরোজপুর ইটভাটায় এক ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে অভিযান চালালে আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এদের মধ্যে গ্রামবাসীদের সহযোগীতায় সেলিম নামের এক ডাকাত দলের সদস্যকে আটক করা হয়েছে। এর কাছে উদ্ধার করা হয় একটি ওয়ান শুটারগান, ১ রাউন্ড গুলি ও লোহার তৈরি ধারালো হাসুয়া। তিনি আরও জানান, আটককৃত সেলিমের বিরুদ্ধে এর আগেও হত্যা, ডাকাতি, চুরি ও বিষ্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

শুটারগান-গুলি ও ধারালো অস্ত্রসহ ডাকাত আটক

আপডেট সময় : ১০:২৪:২৭ পূর্বাহ্ণ, রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯