মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

চুয়াডাঙ্গা হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ককে বিভিন্নভাবে হুমকি

  • rahul raj
  • আপডেট সময় : ১১:০৮:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
  • ৭৪৬ বার পড়া হয়েছে

শ্রমিকসহ দু’জন আটক : মুচলেকায় মিললো মুক্তি
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় হর্টিকালচার সেন্টারের দফায় দফায় নার্সারী তত্ত্বাবধায়ককে বিভিন্নভাবে হুমকি দেওয়ার ঘটনায় হর্টিকালচার সেন্টারের স্টাফ ও চুক্তিভিক্তিক নিয়োগের অনিয়মিত এক শ্রমিককে আটক করেছে ডিবি পুলিশ। পরে ক্ষমা চেয়ে লিখিত আবেদন বা মুচলেকায় তাদেরকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়ডাঙ্গা হর্টিকালচার সেন্টারে চুক্তিভিক্তিক ‘কাজ আছে, মজুরী আছে, প্রকল্পে অস্থায়ী শ্রমিক হিসেবে নূরনবী বেশ কয়েক বছর কাজ করছেন। কিন্তু হঠাৎ করে অনিয়মিত বা অস্থায়ী শ্রমিক নূরনবী গত ২৮ জানুয়ারি থেক ৩১ জানুয়ারি পর্যন্ত কাজে অনুপস্থিত থাকেন। ছুটি বাদে কাজে অনুপস্থিত থাকায় হর্টিকালচারের তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান হাজিরা খাতায় নূরনবীকে অ্যাবসেন্ট দেখান। হাজিরা খাতায় অনুপস্থিত দেখানোই নূরনবী ভীষণ ক্ষেপে যান এবং হর্টিকালচার অফিসে এসে ওই দিনই ৫দিন ছুটি লাগবে মর্মে একটি দরখাস্ত জমা দিয়ে চলে যায়। এর বেশ কিছুদিন পার হলে তারপর নূরনবী আবার কাজে যোগদান করে। ছুটি নেওয়ার পরে যে কয়দিন নূরনবী কাজে আসেননি, তার মধ্যে একদল বহিরাগত দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চুয়ডাঙ্গা হর্টিকালচার সেন্টারে এসে তত্ত্বাবধায়ক আব্দুল মান্নানকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যায়। তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান সঙ্গে সঙ্গে পুলিশকে জানান। এ ঘটনার পরে গতকাল সকালে আবার একজন অপরিচিত ব্যক্তি হর্টিকালচার অফিসে আসেন এবং কর্মরত শ্রমিক নুরনবীর সাথে দেখা করেন। পরে অপরিচিত ওই ব্যক্তি তত্ত্বাবধায়ককে উদ্যোশে করে বিভিন্ন ধরণের বাজে মন্তব্য করাসহ হুমকি-ধামকিমূলক কথাবার্তা বলে অফিস ত্যাগ করে চলে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানান তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান। সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম নিজে ডিবি টীমকে সাথে নিয়ে হর্টিকালচার সেন্টারে ঘটনার সরেজমিনে যান। এসময় পুলিশ সুপার অস্থায়ী শ্রমিক নূরনবীকে আটকের নির্দেশ দেন। এসময় ডিবি টীম আটক নূরনবীসহ জিজ্ঞাসাবাদের জন্য হার্টিকালচারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা ইয়াছির আরাফাত ডিবি কার্যালয়ে নিয়ে আসে। পরে এই ধরনের কাজ ভবিষতে আর করবো না মর্মে লিখিত দিলে নূরনবীকে ছেড়ে দেয় পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য আনা হার্টিকালচারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা ইয়াছির আরাফাতকে ছেড়ে ডিবি পুলিশ।
এবিষয়ে চুয়াডাঙ্গা হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ক আব্দুল মান্নান জানান, সরকারের চুক্তিভিত্তিক ‘কাজ আছে, মজুরী আছে, প্রকল্পে প্রতিদিন ৪শ’টাকা মজুরী হিসেবে হার্টিকালচার সেন্টারে কাজ করে নূরনবী। সরকারের নিয়ম অনুযায়ী কোনো শ্রমিক যদি একদিন কাজে না আসেন তাহলে সেই দিনের মজুরী পাবেন না। কিন্তু নূরনবী গত জানুয়ারী মাসের ২৮ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত কাজে আসেনি। তাই নিয়ম অনুযায়ী তাকে ৪ দিন হাজিরা খাতায় অনুপস্থিত দেখানো হয়েছে। এ ঘটনায় শ্রমিক নূরনবী আমার ক্ষীপ্ত হয়ে যান এবং আমার কাছে কৈফিয়ত চাই, কেনো তাকে অ্যাবসেন্ট দেখালাম। এবং নূরনবী আমাকে আরো বলেন, হাজিরা খাতায় তাকে অ্যাবসেন্ট করা যাবে না। বরং তাকে আরো ছুটি দিতে হবে। একপর্যায়ে নূরনবীর লোকজন আমাকে বেশ কয়েকবার বিভিন্নভাবে হুমকি-ধামকি দেখালে আমি পুলিশকে বিষয়টি খুলে বলি। পুলিশ সুপার মহোদয় নিজে এসে সব ঘটনা শোনেন এবং দু’জনকে আটক করেন। পরে তিনি বিষয়টি সুন্দরভাবে সমাধান করে দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

চুয়াডাঙ্গা হর্টিকালচার সেন্টারের তত্ত্বাবধায়ককে বিভিন্নভাবে হুমকি

আপডেট সময় : ১১:০৮:৫৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯