মঙ্গলবার | ১৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি Logo বইমেলা শেষ, ঈদের আমেজ—তবুও জ্ঞানের আহ্বান অম্লান Logo বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে খুবির ৪২ শিক্ষার্থী আইনজীবী Logo ইসলামপুর গাছতলা দরবার শরীফে ইফতার মাহফিল Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চাঁদপুর বড় স্টেশন প্রধানীয়া বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল Logo জাবিতে জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পদমর্যাদায় খুবি অধ্যাপক আবদুল আওয়াল Logo বিভাগীয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিধান Logo চাঁদপুরে মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

ফিলিপিনো ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা !

  • আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২ ফেব্রুয়ারি ২০১৯
  • ৮৪৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের একাউন্ট থেকে চুরি হওয়া পুরো টাকা উদ্ধারে বাংলাদেশ ব্যাংক আজ নিউইয়র্কের এক আদালতে ফিলিপিনো রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে মামলা করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) প্রধান আবু হেনা মো. রাজি হাসান বলেন, নিউইয়র্ক সময় ৩১ জানুয়ারি সন্ধ্যা ৮টায় এবং বাংলাদেশ সময় ১ ফেব্রুয়ারি সকাল ৭টায় নিউইয়র্কের সাউদার্ন কোর্টে এই মামলা দায়ের করা হয়।
তিনি বলেন, আরসিবিসি এবং তদন্তে বেড়িয়ে আসা অন্যান্য সংস্থাকে অভিযুক্ত করে এই মামলা দায়ের করা হয়।
নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশের একাউন্ট থেকে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা মোট ১০১ মিলিয়ন ডলার চুরি করে।
এর মধ্যে ম্যানিলায় আরসিবিসি’র ৪টি একাউন্টে ৮১ মিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার একটি ব্যাংকে ২০ মিলিয়ন ডলার সরিয়ে নেয়া হয়। তবে হ্যাকারদের বানান ভুলের কারণে তারা শ্রীলঙ্কায় ২০ মিলিয়ন ডলার সরিয়ে নিতে ব্যর্থ হয়।
পরে বাংলাদেশ ব্যাংক (বিবি) ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ফিরিয়ে আনতে সক্ষম হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ফিলিপিনো ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা !

আপডেট সময় : ১২:৩৫:৪৫ অপরাহ্ণ, শনিবার, ২ ফেব্রুয়ারি ২০১৯