মঙ্গলবার | ৩১ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন Logo সাম্প্রতিক জ্বালানি সংকট একটি গুরুতর সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ Logo রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন খুবির আইন বিভাগের শিক্ষার্থী Logo খুবির বাংলা ডিসিপ্লিনের জার্নাল ‘সাহিত্যসন্দর্ভ’ এর ষষ্ঠ সংখ্যা প্রকাশ Logo বিএড প্রথম বর্ষের ফরম পূরণের সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয় Logo সুন্দরবনে ১ এপ্রিল থেকে মধু আহরণ মৌসুম শুরু, প্রস্তুত মৌয়ালরা—তবে ডাকাত আতঙ্কে অনিশ্চয়তা Logo বীরগঞ্জে দুই সিনটা ট্যাবলেট ব্যবসায়ী আটক Logo বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার Logo চাঁদপুর সড়ক বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলীর যোগদান

যুবলীগ কর্মীসহ দু’জনকে কুপিয়ে জখম

  • rahul raj
  • আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯
  • ৭৫০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: শৈলকুপা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী তৈয়বুর রহমানের ব্যক্তিগত সহকারী উজ্জল হোসেনকে (৩৩) কুপিয়ে জখম করেছে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজমের সমর্থকরা। এ নিয়ে ঝিনাইদহের শৈলকুপা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় শহরে রির্জাভ ফোর্স মোতায়েন করা হয়েছে। পৌর যুবলীগ সদস্য উজ্জল হোসেন শহরের কবিরপুর গ্রামের ইয়াকুব মন্ডলের ছেলে। ২৫ বছর আগে গঠিত শৈলকুপা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খান অভিযোগ করেন মেয়র কাজী আশরাফুল আজমের সমর্থকরা এই হামলার সাথে জড়িত। আমরা আজ (গতকাল) শুক্রবার শৈলকুপা থানায় মামলা করে প্রতিকার দাবি করবো। বিষয়টি নিয়ে শৈলকুপা থানার ওসি কাজী আইয়ুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে উজ্জল শহরের কবিরপুর এলাকায় শাহিদা ক্লিনিকে সামনে বসে ছিল। এ সময় মেয়র গ্রুপের লোকজন তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রন করে। তিনি বলেন এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় আরিফুল ইসলাম নামের এক রাজমিস্ত্রীকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় আহতের ভাই হাসান আলী বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় এজাহার জমা দিয়েছেন। আহত আরিফুল ইসলাম জানান, তিনি আদর্শপাড়ার জনৈক সাহেব আলীর বাসায় কাজ করার সময় প্রতিবেশি গজনবীর সাথে বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে আরিফুলকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

‘শাউয়া-মাউয়া-কাউয়া’: প্রতিরোধের রাজনীতি ও ভাষার বিবর্তন

যুবলীগ কর্মীসহ দু’জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ০১:০৪:৩২ অপরাহ্ণ, শনিবার, ২৬ জানুয়ারি ২০১৯