সোমবার | ২ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত Logo অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে সকল গণমাধ্যম কর্মীদের  সহযোগিতা চাইলেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার  Logo বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে জেলা জুয়েলার্স সমিতির অভিষেক ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত Logo পোস্টাল ব্যালটে ভোট দেবেন চাঁদপুর জেলা কারাগারের ২ নারীসহ ৩৩ কয়েদি

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের তিন শিক্ষক সাসপেন্ড : এমপিও বাতিলের সিদ্ধান্ত

  • আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮
  • ৮২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করার জন্য স্কুলটির পরিচালনা কমিটিকে নির্দেশ দিয়েছেন।
তিনি আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেন, অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনায প্ররোচনাকারী হিসেবে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাখা প্রধান এবং এক শ্রেণিশিক্ষককে চিহ্নিত করেছে শিক্ষা মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটি। ইতোমধ্যে ওই তিন শিক্ষককে সাসপেন্ড করতে স্কুলটির পরিচালনা কমিটিকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়ের কমিটি।
নাহিদ বলেন, “আমরা অভিযুক্ত তিনি শিক্ষকের এমপিও বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি এবং পরিচালনা কমিটিকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। অভিযুক্ত এই তিন শিক্ষক হলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, শাখা প্রধান জিনাত আক্তার ও শ্রেণিশিক্ষক হাসনা হেনা।
এর আগে মঙ্গলবার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে অধ্যক্ষ-শিক্ষকসহ এই তিনজনকে আসামি করে পল্টন থানায় মামলা করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী।
ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্রী অরিত্রী অধিকারী সোমবার রাজধাণীর শান্তিনগরের বাসায় তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দিয়ে আতœহত্যা করে।
ছাত্রীটির বাবা দিলীপ অধিকারীর অভিযোগ, রোববার পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। মোবাইলে নকল করেছে, এমন অভিযোগে অরিত্রীকে সোমবার তার মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে সোমবার স্কুলে গেলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাদের অপমান করে কক্ষ থেকে বের হয়ে যেতে এবং মেয়ের টিসি (ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। পরে বাসায় গিয়ে তিনি দেখেন, অরিত্রী তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।

ট্যাগস :

ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের তিন শিক্ষক সাসপেন্ড : এমপিও বাতিলের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৮:১১:৪৭ অপরাহ্ণ, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮