মঙ্গলবার | ৩ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল Logo শতাধিক রোজাদারদের মুখে হাসি ফোটালেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান Logo পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর মৃত্যু!! আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা Logo পলাশবাড়ী পৌর শহরে সড়কের গাছ চুরি চিহৃিন্ত চক্র আইনি ব্যবস্থা গ্রহনের দাবী Logo এসিএস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট চাপ্টার খুলনা ইউনিভার্সিটি’র নেতৃত্বে শাহরিয়ার-কমানিং Logo বেরোবি জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম নেতৃত্বে রোকনুজ্জামান – মামদুদুর  Logo শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির বিরুদ্ধে অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন Logo যশোর বেনাপোল দিয়ে ভারত থেকে আসলো আওয়ামী লীগের সাবেক এমপির মরদেহ Logo জীবননগরে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সুলভ মূল্যে কৃষি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন Logo ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

খালেদা এবার হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা !

  • amzad khan
  • আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭
  • ৮২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ করা ১০টি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সময় চেয়ে করা আবেদন মঞ্জুর করেছেন আদালত। তবে এসব মামলায় আগামী ২৭ ফেব্রুয়ারি তিনি হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, নাশকতার নয়টি ও রাষ্ট্রদ্রোহের অপর একটি মামলায় খালেদা জিয়াসহ অন্য আসামিদের উপস্থিতিতে আজ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। আদালত এ সময় আইনজীবীদের উদ্দেশে বলেন, এই শেষবারের মতো এ আবেদন তিনি মঞ্জুর করছেন। পরের তারিখে খালেদা জিয়া হাজির না থাকলে অভিযোগ গঠন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারকা ও ভক্তদের হৃদয়ের বন্ধন: সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের ইফতার মাহফিল

খালেদা এবার হাজির না হলে গ্রেফতারি পরোয়ানা !

আপডেট সময় : ০৪:২০:১৭ অপরাহ্ণ, বুধবার, ১ ফেব্রুয়ারি ২০১৭