শুক্রবার | ২৭ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন Logo বুড়িগোয়ালিনীতে কাঁকড়া পয়েন্টে বিষ প্রয়োগের অভিযোগ, ক্ষতি প্রায় ৯ লাখ টাকা Logo চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন Logo মহান স্বাধীনতা দিবসে চাঁদপুরে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন Logo পলাশবাড়ীতে থানায় ঢুকে পুলিশের উপর হামলা! ওসিসহ ৮ পুলিশ সদস্য আহত।। থানায় মামলা- আটক -১ Logo বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডে সদস্য হলেন খুবির অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত Logo কয়রার ঘুগরাকাটি বাজারে জুতা ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার, আহত Logo পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত Logo পলাশবাড়ীতে উপজেলা পরিষদে সংরক্ষিত  লক্ষাধিক টাকার  মুল্যবান  কাঠ চুরি Logo কচুয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হয়রানি, হামলা ও ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

শীতে ত্বকের শুষ্কতা দূর করার পদ্ধতি

  • amzad khan
  • আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
  • ৯০৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বছরের এই একটা সময় ত্বকের অবস্থা সবচেয়ে বেশি খারাপ হওয়ার প্রবণতা থাকে। এই সময়টা হলো শীতকাল। আর এই সময় প্রয়োজন একটু অতিরিক্ত যত্ন। তবে তার জন্য পার্লারে গিয়ে টাকা খরচ করার দরকার নেই। বাড়িতে বসেই সহজলভ্য উপকরণে স্কিন ট্রিটমেন্ট যাবে।

বাড়িতে বসে স্টিম বাথ নেওয়াটা কষ্টসাধ্য হলেও স্টিম ফেশিয়ালটা করে ফেলতেই পারেন। একটা পাত্রে গরম পানি নিয়ে ভালো করে মাথা ঢেকে ভাপ নিন ১৫-২০ মিনিট। ভাপ নেওয়া হয়ে গেলে হালকা স্ক্রাব করে নিন। মুখের ময়লা দূর করার সঙ্গে ত্বক মোলায়েমও করবে।

ঊষদুষ্ণ পানি গোসল করার সময় তাতে অল্প পরিমাণে গ্রিন টি এবং পুদিনাপাতা মিশিয়ে নিতে পারেন। শীতের দিনে রিফ্রেশমেন্ট পেতে এটা সাহায্য করে।

শীতে দেহের ত্বকের সঙ্গে মাথার স্ক্যাল্পও শুষ্ক হয়ে যায়। যা থেকে হয়ে থাকে খুসকি। তাই শীতে সপ্তাহে অন্তত একবার হট-অয়েল ম্যাসাজ প্রয়োজন। দরকারে হেয়ার মাস্ক ব্যবহার করুন। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে ভদকা ব্যবহার করতে পারেন। চুল ঝলমলে রাখবে, পুষ্টিও জোগাবে।

স্ক্রাবার হিসেবে এই সময় কফি ব্যবহার করতে পারেন। সঙ্গে চিনিও মেশাতে পারেন। এটা ত্বক আর্দ্র রাখে, আবার পরিষ্কারও করে। শীতে বডি লোশন সকলেই ব্যবহার করেন। তবে এই সময়টায় এমন বডি লোশন কিনুন, যাতে শিয়া বাটার আছে। এটা শুধু ত্বক মোলায়েমই করে না, ঔজ্জ্বল্যও বাড়ায়। এছাড়া আমন্ড অয়েল, কোকো বাটার এবং অ্যালোভেরা জেল মিশিয়ে সপ্তাহে দুই দিন বডি ম্যাসাজ করুন। উপকার পাবেন।

ঠোঁট ফাটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহার করতে পারেন অরেঞ্জ-চকোলেট বাম। চার-পাঁচ টুকরো চকোলেট গলিয়ে তার মধ্যে তিন-চার কোয়া কমলালেবুর রস মিশিয়ে একটা ছোট কৌটোর মধ্যে রেখে দিন। রোজ রাতে এই হোমমেড বাম ঠোঁটে আধঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

শীতকালে সবচেয়ে উপকারী এগ-হানি ফেস মাস্ক। ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিলচামচ মধু এবং এক টেবিলচামচ অলিভ অয়েল মিশিয়ে মুখে লাগান।

সপ্তাহে দুই-তিন বার ফুট স্ক্রাব করুন। অ্যাভোকাডো স্ম্যাশ করে দুই চা-চামচ কর্নমিল মিশিয়ে পায়ে লাগান। ১০ মিনিট রেখে ফুট ব্রাশ দিয়ে ঘষে নিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সুবর্ণ জয়ন্তী উদযাপন

শীতে ত্বকের শুষ্কতা দূর করার পদ্ধতি

আপডেট সময় : ০৩:১৩:৩৭ অপরাহ্ণ, বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬