শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পলাতক

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:২৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৭৭৯ বার পড়া হয়েছে
মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে যৌতুকের দাবীতে লামিয়া আকতার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনারপর গৃহবধূর মৃতদেহ বাড়িতে রেখেই পালিয়ে যায় ঘাতক স্বামী আরিফ সহ অন্যরা। রবিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার সময় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত গৃহবধু লামিয়া সদর উপজেলার খিলবাইছা গ্রামের আলী আহসানের মেয়ে। ঘাতক স্বামী আরিফ বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিয়ের পর থেকে গৃহবধূ লামিয়া আকতার ও তার পরিবারকে যৌতুকের জন্য চাপ দেয় স্বামী আরিফ ও শশুরবাড়ির লোকজন। এ নিয়ে প্রায়ই লামিয়াকে শারীরিক ও মানষিক নির্যাতন চালাত তারা।
শুক্রবার দিনে এবং রাতে স্বামী আরিফসহ অন্যরা একাধিক বার নির্যাতন চালালে অসুস্থ্য হয়ে পড়ে গৃহবধূ লামিয়া। এরপরেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। শনিবার রাতে আবারো নির্যাতন চালানো হয়। পরদিন রাতেও নির্যাতন চালানোর পর এক পর্যায়ের রাতের কোন এক সময় গৃহবধু লামিয়াকে পিটিয়ে হত্যা করা হয় বলে স্বজনদের অভিযোগ।
এসময় পালিয়ে যায় ঘাতক স্বামী আরিফ ও শ্বশুর বাড়ির লোকজন। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
চন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার কারা হয়েছে। তবে এখই কিছু বলা যাচ্ছে না। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

লক্ষ্মীপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী পলাতক

আপডেট সময় : ১১:২৮:৩৯ অপরাহ্ণ, সোমবার, ১ অক্টোবর ২০১৮