শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহে একাধিক হত্যা, ডাকাতি মামলার আসামি পুর্ববাংলা কমিউনিষ্ট (জনযুদ্ধ) পার্টি ও ডাকাত বাহিনীর আঞ্চলীক কমান্ডার বন্দুকযুদ্ধে নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৩ বার পড়া হয়েছে

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃ ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে দু’দল ডাকাত দলের গোলাগুলিতে শফি উদ্দীন ওরফে মিনি (৪৭) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছে। সাবেক পুর্ববাংলা কমিউনিষ্ট (জনযুদ্ধ) পার্টির সদস্য শফি উদ্দীন মিনি চোরকোল গ্রামের সুবারেক আলী মোল্লার ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ডাকাতদের মধ্যে টাকা ভাগাভাগীর ঘটনা নিয়ে শনিবার ভোররাতে হাওনঘাটা নামকস্থানে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। রাতেই আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করি। শনিবার সকালে পরিবারের সদস্যরা লাশটি চোরকোল গ্রামের শফির বলে সনাক্ত করে। তিনি আরো জানান, নিহত শফির বিরুদ্ধে একাধিক হত্যা ও ডাকাতি মামলা রয়েছে। পুলিশের একটি সুত্র জানায়, নিহত শফি উদ্দীন ওরফে মিনি এক সময় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা ও পুর্ববাংলা কমিউনিষ্ট পার্টির ক্যাডার ছিল। পুলিশী তৎপরতায় চরমপন্থি সংগঠনগুলো কোনঠাসা হয়ে পড়লে শফি এলাকায় ডাকাত বাহিনী গড়ে তোলে। বংকিরা, ভুলটিয়া, খাড়াগোদা, জীবনা, আসাননগর, গোবিন্দপুর ও বাজারগোপালপুরসহ আশপাশ এলাকায় একাধিক ডাকাতির ঘটনার সাথে শফি জড়িত বলে পুলিশ জানায়। প্রাপ্ত তথ্যমতে, বংকিরার হাওনঘাটায় ২০১২ সালের ১১ ফেব্রয়ারী বিল সেচে মাছ ধরার সময় বঞ্চিত সংগঠনের চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুতের উপর বোমা হামলা ও গত ১৮ আগষ্ট সেনা সদস্য সাইফুল হত্যার সাথে বন্দুকযুদ্ধে নিহত শফি জড়িত ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহে একাধিক হত্যা, ডাকাতি মামলার আসামি পুর্ববাংলা কমিউনিষ্ট (জনযুদ্ধ) পার্টি ও ডাকাত বাহিনীর আঞ্চলীক কমান্ডার বন্দুকযুদ্ধে নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেট সময় : ১০:৫৯:১০ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮