শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

নাটোরে চোরের হাতে খুন

  • Nil Kontho
  • আপডেট সময় : ১০:৫৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৫ বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের তেলকুপি গ্রামে চোরের হাতে খাইরুন নেছা (৬০) নামে একজন খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৮শে সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খাইরুন নেছা তেলকুপি গ্রামের মৃত এহসান মাষ্টারের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তেলকুপি গ্রামের মৃত এহসান মাষ্টারের তিন ছেলের দুই ছেলে গ্রামের বাড়িতে থাকেন। তারা এলাকায় ঔষধের ব্যবসায় জড়িত। একজন শিক্ষকতা করায় শহরে বাস করেন। খাইরুন নেছা দুই ছেলের সাথে গ্রামেই থাকেন। মেজ ছেলে তার শ্বশুর বাড়ি বেড়াতে গেলেও শুক্রবার রাতে ছোট ছেলে বাড়িতেই ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে খাইরুন নেছা ফজর নামাজের প্রস্তুতির জন্য ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হয়ে চোরের উপস্থিতি টের পান। এসময় তিনি দেখতে পান তার ছোট ছেলের ঘরের দরজায় বাহির থেকে শিকল লাগানো। এসময় চোরকে দেখে চিনে ফেলায় চোর খাইরুনকে ধরে তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়।
শনিবার (২৯শে সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

নাটোরে চোরের হাতে খুন

আপডেট সময় : ১০:৫৬:০৪ অপরাহ্ণ, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮