শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

কোটচাঁদপুর বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

  • Nil Kontho
  • আপডেট সময় : ১২:৫৮:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে দু-দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলিতে সেলিম হোসেন (৪২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। নিহত সেলিম উপজেলার কাশিপুর এলাকার নুর ইসলামের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, কোটচাদপুর উপজেলার বলুহর ডাকাততলা মাঠ এলাকায় দু-দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখান উপস্থিত হয় পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সেলিমের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়াও ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ৪০ বোতল ফেনসিডিল, ৩ শ’ পিস ইয়াবা, ৪ টি মোবাইল সেট ও ১ টি প্রাইভেট কার উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি করা নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

কোটচাঁদপুর বলুহর ডাকাত-তলা মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

আপডেট সময় : ১২:৫৮:৩১ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮