শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • Nil Kontho
  • আপডেট সময় : ১১:৫৩:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৮০ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি জাহিদুর রহমান তারিকের প্রতিবেদনঃ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বাদশা খন্দকার (৫০) নামের এক চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা-চারাতলা গ্রামের মাঠের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বাদশা হরিণাকুন্ডু উপজেলার সিংগা গ্রামের মৃত. তাজু খন্দকারের ছেলে। গতকাল বিকেলে অজ্ঞাত এক ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় বাদশা। রাতে আর বাড়িতে ফেরেনি সে। পুর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এদিকে, নিহতের স্ত্রী হাজেরা খাতুন জানান, তার স¦ামী বাদশার পাশের বাড়ির মুকুলের মটর সাইকেল যোগে চারা তলার বাজারে গিয়ে চা-পান করে তার ফুফাত ভাই পায়রাডাঙ্গার তমছেরের বাড়িতে যাওয়ার কথা বলে মুকুলকে বিদায় জানায়। তবে এলাকাবাসী বলছেন, শ্বশুর বাড়ির ফারায়েজের জমিজমা সংক্রান্ত বিষয়ে বাদশার সাথে তার শ্বশুর বাড়ির লোকজন ও তমছেরের সাথে বিস্তর বাকবিতন্ড হয়েছিলো গত ৩দিন পুর্বে। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, নিহত ব্যক্তির মাথার মাঝখানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। সেই সঙ্গে পলিথিন দিয়ে মাথার অংশ ঢাকা। ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে হত্যার পর লাশটি ফেলে গেছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছেন। তবে হত্যার কারণ জানাতে পারেননি ওসি। ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, সকালে গ্রামের ধানের মাঠে একটি লাশ পড়ে থাকতে দেখে তাদের খবর দেয় এলাকাবাসী। পরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে চায়ের দোকানিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১১:৫৩:৫৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮