শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

২৫ ককটেলসহ বিএনপি-জামায়াতের আটক ৪৪

  • rahul raj
  • আপডেট সময় : ১০:০৫:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৫২ বার পড়া হয়েছে

মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান

নিউজ ডেস্ক:মেহেরপুরের তিন উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া সকলেই বিএনপি ও জামায়াতের কর্মি। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার করা হয়েছে। নাশকতার আশঙ্কায় গত বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামে পুলিশের একাধিক টিম এ অভিযান চালায়। পুলিশ সুপারের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, গাংনী থানা পুলিশ ২৩ জন, সদর থানা পুলিশ ১৯ জন ও মুজিবনগর থানা পুলিশ ২ জনকে আটক করে। পুলিশের পক্ষ থেকে বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দিয়ে আটক নেতাকর্মিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের এসব নেতাকর্মিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২৫টি ককটেল উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের।
এদিকে, জেলা বিএনপির পক্ষে সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বর্তমান সরকার বিরোধী দলকে ভীত সন্ত্রস্ত করতে নির্বিচারে বিএনপি ও জামায়াতের নেতা কর্মিদের আটক করছে। তিনি এসব মিথ্যা মামলায় নির্বিচারে গ্রেফতার ও হয়রানি বন্ধ ও আটককৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

২৫ ককটেলসহ বিএনপি-জামায়াতের আটক ৪৪

আপডেট সময় : ১০:০৫:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮