শুক্রবার | ২০ মার্চ ২০২৬ | বসন্তকাল
শিরোনাম :
Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ Logo ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন পাক্ষিক চাঁদনগরের সম্পাদক সাবিত্রী রানী ঘোষ Logo শতাধিক অসহায় মানুষের মাঝে যমুনা রোড স্পোর্টিং ক্লাবের ঈদ উপহার বিতরণ Logo ইফতার মাহফিল থেকে সামাজিক জাগরণ: মাদকবিরোধী আন্দোলনে কাপাসিয়ার ঐক্য Logo ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আনচেলত্তির চুক্তি বাড়াতে যাচ্ছে ব্রাজিল Logo কাবুলে পাকিস্তানের হামলার পর সংযম প্রদর্শনের আহ্বান চীনের Logo ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি Logo চাঁদপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও ইফতার মাহফিল Logo মাদকমুক্ত কাপাসিয়া গড়ার অঙ্গীকার যুব সংগঠনের মিলনমেলায় নতুন দিগন্ত Logo চাঁদপুরে জিএম বাংলা লিমিটেডের ঈদ উপহার: অসহায় ও এতিমদের মুখে হাসি

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের অভিযান

  • rahul raj
  • আপডেট সময় : ০৮:১৮:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৬০ বার পড়া হয়েছে

২ মাদকব্যবসায়ীসহ ৩ মাদকসেবী পাকড়াও : মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের পৃথক অভিযানে ৪০ লিটার বাংলা মদ ও ৯পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ী আটক ও তিন মাদকসেবী পাকড়াও হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পৌর শহরসহ আশপাশ এলাকাতে ভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আটককৃত দু’মাদক ব্যবাসয়ী হলো- দিগড়ী ঢাকালিপাড়ার শিমুল (২৬), জাফরপুর গ্রামের জনি (২৮)। এছাড়াও তিন মাদকসেবী হকপড়ার শুকুর (২২), ফার্মপাড়ার দুলাল (৩৫) ও মন্টু (২৭)
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা পৌর শহরের দিগড়ী ঢাকালিপাড়ায় আশারুল হকের ছেলে শিমুলের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রান্না ঘরের ভিতর থেকে ৪টি প্লাস্টিকের কন্টিনারে রাখা ৪০ লিটার বাংলা মদ উদ্ধার করে অভিযানকারী দল। এসময় মদসহ আটক করা হয় মাদকব্যবসায়ী শিমুলকে।
অপরদিকে, একই টিম সন্ধ্যা রাতের পর জাফরপুর মোড়ে একটি পান বিড়ির দোকানে অভিযান চালিয়ে ৯পিস ইয়াবাসহ আটক করে দোকান মালিক একই এলাকার ইমদাদুল হকের ছেলে জনিকে। পানের জর্দার কৌটা থেকে এই ৯পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপরদিকে, সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স ফার্মপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক সেবীকে আটক করেছে। আটককৃতরা হলো- হকপড়ার মৃত রবিউল ইসলামের ছেলে শুকুর, ফার্মপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে দুলাল ও একই এলাকার এনামুল হকের ছেলে মন্টুকে গতকাল সন্ধ্যা’র আগে তাদেরকে ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মানবদূত স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ

গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানা ও ফাঁড়ি পুলিশের অভিযান

আপডেট সময় : ০৮:১৮:৩৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮