মঙ্গলবার | ৩ ফেব্রুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ Logo পলাশবাড়ীর কালিবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগীর ব্যবসায়ী Logo ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকতে হবে: উপ-উপাচার্য Logo ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার Logo নোবিপ্রবিতে কোটি টাকার প্রকল্পে ছাত্রদল নেতাদের হস্তক্ষেপের অভিযোগ Logo পলাশবাড়ী উপজেলায় ৭১ টি ভোট কেন্দ্রের মধ্যে অতিগুরুত্বপুর্ন ১১ টি ও সাধারণ ৬০ টি ভোট কেন্দ্র নির্দ্ধারন Logo বাঁধন খুলনা জোনের বার্ষিক সাধারণ সভা: নতুন নেতৃত্বে শরিফুল ও আতিকুল Logo খুবিতে কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলির নেতৃত্বে আরেফিন–সাবির Logo মির্জাপুরে চিত্রনায়ক ডি এ তায়েবের মায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত Logo বীরগঞ্জে বিএনপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বিএনপির কাছে তিন প্রশ্নের ব্যাখ্যা দাবি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

  • আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ণ, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • ৭৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধে ইনডেমনিটি বিলকে সংবিধানে অন্তর্ভুক্তি, বিনা খরচে পাওয়া সাবমেরিন কেবল প্রত্যাখান ও দলীয় গঠনতন্ত্র থেকে সাত ধারা বাতিলের ব্যাখ্যা দেওয়ার জন্য বিএনপির প্রতি আহবান জানিয়েছেন।
আজ বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, ডা. দীপুমনি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি, আব্দুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী এমপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমূখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে দেশের মানুষের ভোট পেতে হলে জাতির কাছে ওই তিনটি প্রশ্নের ব্যাখ্যা দিতে হবে। তা না হলে তাদের সঙ্গে আওয়ামী লীগের কোন ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে না।
জাতীয় নির্বাচনে ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে বিএনপির বিরোধিতার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এই প্রযুক্তি ব্যবহারে বিএনপির ভয় সম্পর্কে আমরা ধারণা করতে পেরেছি। কারণ এ প্রযুক্তিতে ভোট গ্রহণ করা হলে তারা (বিএনপি) কেন্দ্র দখল, ভোট কারচুপির আর কোন অভিযোগ আনতে পারবে না। তাই এ বিষয়ে তাদের এত ভয়।
নির্বাচনের আগে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সংসদ ভেঙ্গে দেওয়ার বিষয়ে বিএনপির দাবি সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি একান্তই আদালতের এখতিয়ার। এ বিষয়ে সরকারের কোন হাত নেই।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিচারে ও মুক্তির বিষয়ে হস্তক্ষেপ করলে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাসহ বেশ কিছু মামলায় জামিন হতো না।
নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেওয়ার বিষয়ে বিএনপির দাবির জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, তাদের (বিএনপি) এই দাবি সংবিধান সম্মত নয়। অগণতান্ত্রিকভাবে জম্ম নেওয়া কোন রাজনৈতিক দলের পক্ষেই এ ধরণের দাবি করা সম্ভব।
আন্দোলন করে সরকার পতনে বিএনপির হুমকির জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দশ বছরে একটি দিনও সরকারের ওপর কোন চাপ সৃষ্টি করতে পারেনি। দেশের ইতিহাসে বিএনপির মত আর কোন ব্যর্থ বিরোধী দল নেই। বিএনপি নেতাদের এ ধরনের ব্যর্থতার জন্য তাদের সকলকে একযোগে দল থেকে পদত্যাগ করা উচিত।

ট্যাগস :

পলাশবাড়ীতে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় দোকান বন্ধ রেখে বিক্ষোভ

বিএনপির কাছে তিন প্রশ্নের ব্যাখ্যা দাবি করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আপডেট সময় : ০১:৫০:১৯ অপরাহ্ণ, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮